বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চাওয়া একই— অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম, সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে— যুক্তরাষ্ট্রও সেটি চায়।
সোমবার (২ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে পিটার হাসের বক্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তর সমর্থন করে কিনা- জানতে চাওয়া হলে কোনো উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান এই পররাষ্ট্র মুখপাত্র।
তিনি বলেন, কোনো দলের সমর্থনে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, সে জন্য ভিসানীতি ঘোষণা করা হয়েছে।