গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাস পড়লো খাদে, প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৯:০০ এএম

গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাস পড়লো খাদে, প্রাণ গেল ২ জনের

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার রূপসা উপজেলার মিজান (২৫) ও এক অজ্ঞাতপরিচয় নারী (৩৫)।

ওসি আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরায় যাওয়ার পথে সোনাসুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন অন্তত ১৫ যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পুলিশের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত পাঁচজনকে সেখানে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Link copied!