বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২৩, ১০:৪১ এএম

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে বাসে আগুন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপির ডাকা হরতালে রাজধানী গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে শিকড় পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাকিব মোহাম্মদ( হকার) জানান, বাসটি চলছিল। কোন যাত্রী ছিল না। জিপিও’র সামনে পুলিশও ছিল তারা কাউকে গ্রেফতার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের লোকজন বাসের আগুন নেভাতে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো এরশাদ হোসেন জানান, সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করেছে।

Link copied!