ঢাকা মহানগর নেতাদের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৪, ২০২৩, ১০:০৮ পিএম

ঢাকা মহানগর নেতাদের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভা বুধবার

ঢাকা মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলীয় সূত্র জানায়, ২৮ অক্টোবর রাজধানীতে বিরোধী দলীয় মহাসমাবেশ কে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আসন্ন কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের নেতাকর্মীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, মহানগরের অন্তর্গত থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদ্বয় ও কাউন্সিলর; ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা/থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক; সংশ্লিষ্ট এলাকাসমূহের নির্বাচিত দলীয় সকল জনপ্রতিনিধি এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

Link copied!