ডেমরায় বাসে আগুন: ঘুমন্ত অবস্থায় চালকের সহকারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২৩, ০৯:৫৪ এএম

ডেমরায় বাসে আগুন: ঘুমন্ত অবস্থায় চালকের সহকারীর মৃত্যু

অসিম পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরার দেইল্লা বাশেরপুল এলাকায় দুর্বৃত্তরা অসিম পরিবহনের একটি বাসে আগুন লাগিয়েছে। এই সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা বাস চালকের সহকারী আগুনে পুড়ে মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মৃত অসিম পরিবহনের চালকের সহকারীর নাম নাজিম। তাঁর বয়স ১৮ বছর। বাসের মধ্যে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন দ্য রিপোট ডট লাইভকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিরসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি বলেন, যতটুকু তথ্য পাওয়া গেছে নাজিম অসিম পরিবহন নামে একটি বাসে চালকের সহকারী হিসেবে ছিলেন। অসিম পরিবহনের ওই বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। চালক ও তাঁর সহকারী বাসে ঘুমাচ্ছিলেন। ওই সময় আগুন দেওয়া হয়।

নাজিমের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!