ডিসেম্বর ১২, ২০২৩, ০১:৪৬ পিএম
১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী কাজ বাধাগ্রস্ত করতে পারে বা ভোটাররা নিরুৎসাহিত হতে পারে এমন সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে স্বরাষ্ট্র
১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচনী প্রচারণা ছাড়া সব ধরনের সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী কাজ বাধাগ্রস্ত করতে পারে বা ভোটাররা নিরুৎসাহিত হতে পারে এমন কোনো ঘটনা যেন না ঘটে বিষয়টি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।