সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৯:২৩ পিএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের অষ্টম তলায় আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়ার পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।