হজের নিবন্ধনের সময় বাড়লো আরও ১৮ দিন

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৩, ১০:৪৩ এএম

হজের নিবন্ধনের সময় বাড়লো আরও ১৮ দিন

সংগৃহীত ছবি

আগামী বছর হজে যেতে নিবন্ধনের সময় আরও ১৮ দিন বাড়ানো হয়েছে। হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আগের নির্ধারিত সময় অনুযায়ী হজের নিবন্ধন আগামী রবিবার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার জন।

Link copied!