দলীয় কর্মসূচির রোড ম্যাপ নিয়ে আলোচনা আওয়ামী লীগের যৌথসভায়

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:১৭ এএম

দলীয় কর্মসূচির রোড ম্যাপ নিয়ে আলোচনা আওয়ামী লীগের যৌথসভায়

দ্য রিপোর্ট ডট লাইভ/মাহাবুব আলম শ্রাবণ

চলছে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণের যৌথসভা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১০:৪০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি (ধানমন্ডি ৩/এ) রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়।

আওয়ামী লীগ সুত্রে জানা যায়, আজকের সভাটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসতে পারে দলীয় দিকনির্দেশনা।

একাধিক সুত্র জানায়, সমসাময়িক নানা বিষয় উঠে আসবে আজকের আলোচনায় থাকবে আগামীতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে রোড ম্যাপ।

সভায় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, মাহাবুব উল আলম হানিফ, আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম, মির্জা আজম, সুজিত রায় নন্দী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সহ অনান্য নেতৃবৃন্দরা।

Link copied!