অক্টোবর ১৩, ২০২৩, ১০:০৭ পিএম
শুক্রবার বায়তুল মোকাররমের পাশে জুমআর পর এমন বক্তব্য দেন তারা।
বাংলাদেশে যেন ইসরাইলের মত কোন রক্তচক্ষু না ঢুকতে পারে। ফিলিস্তিনের মত যেন অবস্থা না হয় এজন্য আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে প্রয়োজন বলে মন্তব্য করেন আওয়ামী ওলামা লীগের নেতৃবৃন্দ। শুক্রবার বায়তুল মোকাররমের পাশে জুমআর পর এমন বক্তব্য দেন তারা।
৪ হাজার ৩০০ ধর্মের মধ্যে মুসলমান ১৮৫ কোটি মুসলমান রয়েছে। বাংলাদেশসহ ৫৭ টি দেশের মূল ধর্ম মুসলিম। সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো তাহলে ইসরাইলের মাত্র ৭৬ লাখ ইহুদী দেশ হামলা করার সাহস পেত না।
উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন , বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা সব সময় মজলুমদের পক্ষে। ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদে এই সভা করছি। প্রধানমন্ত্রী যেভাবে সকল নিপীড়নের বিরুদ্ধে স্বোচ্চার থাকে। সেভাবেই আমরা তাওহীদি জনতা নিপীড়নের বিরুদ্ধে লড়বো। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে কিন্তু বাস্তবে সব কিছুই মিথ্যা। তারাই সন্ত্রাসী কার্যক্রম চালাতে গোপনে সহায়তা করেছে।