১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্বে সায়মা ওয়াজেদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৭:২৪ এএম

১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্বে সায়মা ওয়াজেদ

সংগৃহীত ছবি

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন ড. সায়মা ওয়াজেদ পুতুল।

আজ ২৩ জানুয়ারি, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় এই নিয়োগ অনুমোদিত হয়েছে।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং। এরপর ১ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন ড. সায়েমা ওয়াজেদ পুতুল।

আরও বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫৪তম নির্বাহী বৈঠক সোমবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে; যা আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এরপরই ড. সায়মা ওয়াজেদ দায়িত্ব পালন শুরু করবেন।

উল্লেখ্য, অটিজম বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্ব এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

Link copied!