গুলশানে

ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩, ২০২৪, ১২:৫২ পিএম

ছাদ থেকে পড়ে  স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত

প্রতীকী ছবি

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়েরএকটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। জানা যায়, তার নাম ইসমাইল গিল সেরেনো (৫৮)।

আজ (রবিবার)  বিকেলে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলেও ধারণা পুলিশের।

ওসি জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!