মা-মেয়েকে মুক্তি দিয়ে যে বার্তা দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২১, ২০২৩, ১২:৪৮ পিএম

মা-মেয়েকে মুক্তি দিয়ে যে বার্তা দিল হামাস

জুডিথ রানান এবং তার মেয়ে নাতালি রানান।

দুই জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের হামাস। তারা হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জুডিথ রানান (৫৯) এবং তার মেয়ে নাতালি রানান (১৮)। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছ দ্য টাইমস অব ইসরায়েল ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হামাস তাদের ছেড়ে দিলে ইসরায়েলের দিকে রওনা হন। এরপরই দু’জনের ছবি প্রকাশ করে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

সন্ধ্যায় এই দুই মার্কিন নাগরিকের সঙ্গে ফোনালাপ হয়েছে বাইডেনের। দূতাবাস বিবৃতিতে জানিয়েছে, হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া দুই মার্কিনির সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। আমরা খুবই খুশি যে তারা নিরাপদে ফিরেছেন। গাজায় জিম্মি থাকা অন্যান্যদেরও ফিরিয়ে প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে আমাদের চেষ্টার ত্রুটি নেই।

হামাস দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মি বাকিদের উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত থাকবে। একইসঙ্গে ‍‍`জয়ের আগ পর্যন্ত‍‍` ইসরায়েলি বাহিনী তাদের যুদ্ধ চালিয়ে যাবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার উদ্যোগের প্রশংসা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য জিম্মিদের মুক্তির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার বিষয়টি ঘোষণা করেন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা। এর কিছুক্ষণ পরেই নেতানিয়াহু এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

Link copied!