চাঁদ দেখা গেছে, কাল রোজা

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৪, ০১:১৭ পিএম

চাঁদ দেখা গেছে, কাল রোজা

বাংলাদেশের আকাশে রোজা মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ)  রোজা শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কাল রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

Link copied!