তিন দল নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন জোট ‘যুক্তফ্রন্ট’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২৩, ০৮:২২ এএম

তিন দল নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন জোট ‘যুক্তফ্রন্ট’

সংগৃহীত ছবি

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে  নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘যুক্তফ্রন্ট’। এতে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা হয়।

যুক্তফ্রন্টের সভাপতি সৈয়দ ইবরাহিম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নতুন এ জোট গঠন করা হয়েছে। এ সরকারের অধীনে এ জোট কোন নির্বাচনে যাবে না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

এর আগে, গতরাতে (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’-এর উদ্যোগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজনের কথা জানানো হয়। এতে আরও বলা হয়, নতুন জোটের চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম বিস্তারিত জানাবেন।

 

Link copied!