নভেম্বর ২৬, ২০২৩, ০৪:২৮ পিএম
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আওয়ামী লীগের মনোনীত নারী প্রার্থী রয়েছেন ২৪ জন।
রবিবার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আসন্ন নির্বাচনে যেসব আসনে নারীরা নৌকার বৈঠা আগলে ধরছেন-
রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী
গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা
চাঁদপুর-৩ ডা. দীপু মনি
গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি)
শেরপুর-২ মতিয়া চৌধুরী
মানিকগঞ্জ-২ মমতাজ বেগম
ঢাকা-৪ সানজিদা খানম
গাজীপুর-৫ মেহের আফরোজ
গাজীপুর-৩ রুমানা আলী
ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম
মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন
বগুড়া-১ সাহাদারা মান্নান
বরিশাল-৪ শাম্মী আহমেদ
বরগুনা-২ সুলতানা নাদিরা
বাগেরহাট-৩ হাবিবুন নাহার
কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর
কুমিল্লা-২ সেলিমা আহমাদ
লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী
চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার
কক্সবাজার-৪ শাহীন আক্তার
গাইবান্ধা-১ আফরুজা বারী
গাইবান্ধা-২ মাহব্বু আরা বেগম গিনি
গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি
সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী
এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩ জন নারী আওয়ামী লীগ থেকে সরাসরি নির্বাচনের টিকিট পেয়েছিলেন।