একদিনে হাসপাতালে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২৩, ০৯:৪৫ পিএম

একদিনে হাসপাতালে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে সর্বোচ্চ। এর মধ্যে ২৩৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় নতুন করে প্রাণ হারিয়েছেন একজন।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০৯ জন রোগী ভর্তি হয়েছেন। এক দিনে ভর্তি রোগীর এ সংখ্যা এ বছর সর্বোচ্চ। এর আগে গত ২৪ জুন এক দিনে ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হালনাগাদ এ পরিসংখ্যানসহ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৫৭ জনে এবং মারা গেছেন ৫২ জন।

বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় ডেঙ্গু ছড়িয়ে পড়া ঠেকাতে আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের মাস অনুযায়ী আক্রান্তের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

Link copied!