জুলাই ২১, ২০২৩, ১১:৩৫ এএম
সংগৃহীত ফাইল ছবি
নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের কোনো মাথা ব্যাথা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পদকমন্ডলীর সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি যে দাবি তুলেছে এ ব্যাপারে বিদেশিদের কোনো মাথাব্যাথা নেই। কেয়ার টেকার বিষয়ে মার্কিন অ্যাম্বাসিডরতো বলেই দিয়েছেন-উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস।”
এসময় তিনি আরও বলেন, “কেয়ারটেকার নিয়ে বিএনপির মাথা ব্যাথা আছে। তারা পার্লামেন্ট বিলুপ্ত চায়, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়। কিন্তু বিদেশিরা এগুলো সমর্থন করে না।”
হিরো আলমের ওপর হামলার বিষয়ে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এটি কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। নিন্দনীয়। এপর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা যে দলের হোক না কোনো আইন আইনের পথেই চলবে।”