শোকাবহ আগস্টে বাংলাদেশ যুব মহিলা লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে যুব মহিলা লীগ।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৭টায় বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সকল সাংগঠনিক জেলা ইউনিট এবং মহানগরের সর্বস্তরের নেতা কর্মীরা।
সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি জানান, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এই শোকাবহ আগস্ট মাসে সংগঠিত হয়েছে মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য , জঘন্য ও ভয়াবহতম হত্যাকাণ্ড।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট, এই দিনে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ ,স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সপরিবারে নিহত হন।
বাঙালি জাতির জীবনে সবচেয়ে বেদনাবিধুর এ দিবস এবং ২১ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা হত্যা চেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার শিকার হন তাই এই মাসটি বাঙ্গালী জাতীর জন্য শোকাবহ।