জুন ২১, ২০২৩, ০২:০৭ পিএম
পত্রিকার খবরে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে আসেনি।: প্রধানমন্ত্রী। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতকে বাংলাদেশের পক্ষে উকালতি করতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, "ভারত কোথায় কি বলবে সে ব্যাপারে তারা যথেষ্ট পরিপক্ব। তারা জানে কখন, কোথায় কি বলতে হবে। বাংলাদেশের জন্য ভারতের উকালতির দরকার নেই।"
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বুধবার (২১ জুন) সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।
সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় আগামী সাধারণ নির্বাচনকে ঘিরে। ভারতের সংবাদমাধ্যমের রিপোর্টে দাবী করা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে ভারতের সহযোগীতা চেয়েছে। পত্রিকায় রিপোর্টে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারত সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করে এসেছেন বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে কথা বলতে।
ভারতের পত্রিকার রিপোর্টের প্রসঙ্গ টেনে স্থানীয় সাংবাদিকেরা এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন কে প্রশ্ন করলে তিনিও বলেছিলেন বাংলাদেশের জন্য ভারতের উকালতির দরকার নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমি জানি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার সময় প্রসঙ্গত সামান্য কথাবার্তা হয়েছে। সেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এমন কোনও অনুরোধ বা আলোচনা করেননি।"
ভারতের পত্রিকায় ছাপা হওয়া রিপোর্ট কে রেফারেন্স রেফারেন্সের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "সেটি সত্য নয় । পত্রিকার খবরে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে আসে নি ।"