ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বৃহস্পতিবার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২৩, ১১:৫৬ পিএম

ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বৃহস্পতিবার

 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার বৃহস্পতিবার সকালে ঢাকায় আসছেন। আসন্ন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে তিনি এ সফর করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইং এর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সৌরভ কুমার সকালে ঢাকায় পৌঁছাবেন। সফরের শুরুর কর্মসূচিতে সৌরভ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। পরে নয়া দিল্লির পররাষ্ট্রের সচিব (পূর্ব) যাবেন বিমসটেকের কার্যালয়ে। সেখানে তিনি বৈঠক করবেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে।

তিনি শুক্রবার সকালে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন বলে তিনি জানান।

গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্রসচিব (পূর্বের) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেয়া সৌরভ বর্তমান দায়িত্বের আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

Link copied!