রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হাতির

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৩, ০৬:৫৩ পিএম

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হাতির

রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে। রেল লাইনের পাশে দুটি হাতিকে বেঁধে রেখেছিলেন মাহুত; এর একটি দুর্ঘটনার শিকার হয়।

বুধবার দুপুরে উত্তরার আবদুল্লাহপুরের কোটবাড়ি রেলগেইট এলাকায় একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে হাতিটি মারা যায়। বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর আলী হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আকবর আলি বলেন, “একজন মাহুত(হাতির পালন যারা করেন) হাতি দুটিকে বিশ্রামের জন্য সেখানে রেখেছিলেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস হাতিটিকে ধাক্কা দেয়। হাতিটির পা রেল আইনে আটকে যায় হাতিটিও মারা যায় ঘটনাস্থলে।  পরে মৃত হাতিটিকে একটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হলে ট্রেনটি ওই এলাকা ছেড়ে যায়। দুর্ঘটনার পর  অপর হাতি নিয়ে মাহুত পালিয়ে যায়।” মৃত হাতিটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে বলৈও তিনি জানান।

Link copied!