আওয়ামী লীগের রংপুর মহাসমাবেশ

২৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২৩, ০৩:৫৮ পিএম

২৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: বিটিভির ফেসবুক পেজ

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

বুধবার (২ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছেন। 

এর আগে ১টা ১৩ মিনিটে রংপুরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সার্কিট হাউসে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সাথেঙ্গে বৈঠক শেষে জনসমাবেশে যোগ দেন তিনি।

বুধবার (২ আগস্ট) রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়।দুপুর ১২টা ১২ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশস্থল ছাড়িয়ে জনসমুদ্র রূপ নিয়েছে নগরীর ১০ কিলোমিটার এলাকা। সকাল থেকেই স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রংপুর নগরীসহ বিভাগের আট জেলা ও ৫৮টি উপজেলার গ্রাম পর্যায় থেকে এসেছেন নেতাকর্মীরা। 

Link copied!