শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২৩, ০১:০৪ পিএম

শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সোমবার (৩১ ‍জুলাই) শান্তি সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ। বিএনপির পক্ষ থেকে এদিন সারা দেশে জনসমাবেশের কর্মসূচি ঘোষণার পর গত রাতে একই দিনে  ঢাকায় শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ করার কথা বলা হয়েছিল।

আওয়ামী লীগের পক্ষ থেকে একদিন আগেই জানানো হলো সোমবারের সেই সমাবেশ স্থগিত করার কথা। তবে দলটি রবিবার সারা দেশে থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে।

গতকাল বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় পাঁচটি প্রবেশমুখে সংঘর্ষ এবং কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ আজ বিক্ষোভ কর্মসূচি নেয়।

Link copied!