মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০৪:৫৭ পিএম

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। উন্নতির পর তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।

বর্তমানে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থার উন্নতি হলে এই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন। এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

১৩ মার্চ তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

Link copied!