ফিফা বিশ্বকাপ ২০২৬

আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ১২:১৮ পিএম

আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

ছবি: সংগৃহীত

আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে করা ব্রিল এমবোলো ও দান এনদয়ের গোলে স্বাচ্ছন্দ্যের জয় তুলে নেয় সুইসরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। এরই ধারাবাহিকতায় ১০ম মিনিটে ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সুইসরা।

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে দান এনদয়ে গোল করে দলের জয় আরও সহজ করে দেন। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় আলজেরিয়া। তবে সুইজারল্যান্ডের সংগঠিত রক্ষণভাগ ভেদ করে গোলের দেখা পায়নি তারা।

এই জয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল সুইজারল্যান্ড। এর আগে গ্রুপ পর্বে দুই জয় ও এক ড্র নিয়ে ‍‍`গ্রুপ বি‍‍`-এর শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছিল সুইসরা।

ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আগামী মঙ্গলবার একই ভেন্যুতে কলম্বিয়া অথবা ঘানার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

Link copied!