মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ০১:৩০ পিএম

মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা ইনসিকিউর হয়ে পড়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে।” তিনি আরও জানান, “ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Link copied!