দক্ষিণ কোরিয়ার সাবেক সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২৬, ০৪:৫৮ পিএম

দক্ষিণ কোরিয়ার সাবেক সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জা, ছবি: সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ায় ব্যর্থ সামরিক আইন জারির ঘটনায় সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে কঠোর রায় দিয়েছেন আদালত। আলোচিত এই মামলায় দেশটির সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সিউল কেন্দ্রীয় জেলা আদালত এ রায় ঘোষণা করেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্বল্পস্থায়ী সামরিক আইন ঘোষণার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আদালত মনে করেছে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের মাধ্যমে বিতর্কিত ওই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়ায় পার্ক সুং জার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফলে মামলার প্রথম বিচারেই তার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক আইন ঘোষণার ঘটনাটি দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সে সময় ঘোষিত জরুরি ব্যবস্থা ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তা প্রত্যাহার করা হয়।

বিশ্লেষকদের মতে, সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন কঠোর শাস্তি দেশটির বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। একই সঙ্গে সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে চলমান তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় এটি নতুন মাত্রা যোগ করবে।

তবে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Link copied!