মার্চ ৮, ২০২৬, ০১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান।’ ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে শত্রু দেশগুলো এই সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে যদি ইরানের ওপর হামলা আসে, তবে তার জবাব দিতে তেহরান বাধ্য হয়। তবে এর অর্থ এই নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের সরাসরি কোনো বিরোধ রয়েছে।
ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান।’ তিনি আরও বলেন, ‘যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।
এ সময় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পাশাপাশি তিনি জনগণকে রাস্তায় নেমে দেশ রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।
তথ্যসূত্র: আল জাজিরা।