ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর সঙ্গে দেখা করবেন।
আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিষয়টি বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।
এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান প্রথমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাসায় যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পথে থাকা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ১৭ ফেব্রুয়ারি সকালেই শপথ নেবেন। একই দিনে বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।