চারুকলায় বর্ষা উদযাপনে অনুষ্ঠিত হলো ‘ঘনঘটা-২’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১২:৫১ পিএম

চারুকলায় বর্ষা উদযাপনে অনুষ্ঠিত হলো ‘ঘনঘটা-২’

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বর্ষা উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘ঘনঘটা-২’। আজ (শুক্রবার) সকাল ১১টা থেকে অর্থী আহমেদ ড্যান্স একাডেমির উদ্যোগে শুরু হওয়া ৯০ মিনিটের এই আয়োজনে অংশ নেন তিন শতাধিক নৃত্যশিল্পী।

বর্ষার আবহ ও বাংলা সংস্কৃতিকে উপজীব্য করে পরিবেশিত নৃত্যানুষ্ঠান উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এর সামাজিক উদ্যোগ। নৃত্যানুষ্ঠানের পাশাপাশি জাগো ফাউন্ডেশনের দুটি ভ্রাম্যমাণ বুথে পার্বত্য চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা সংগ্রহ করা হয়। দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ওই বুথে আর্থিক সহায়তা প্রদান করেন।

আয়োজকদের ভাষ্য, এবারের ‘ঘনঘটা-২’-এ তিন বছর থেকে ৭০ বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশ নেন। বর্ষার সৌন্দর্য, বাংলা সংস্কৃতি এবং মানবিকতার বার্তা একসঙ্গে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

Link copied!