আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০১:১৬ পিএম

আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার ঘটনায় ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করা হয়। এ সময় ড্রোনটির ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশির মৃত্যু হয়।

নিহত ব্যক্তি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কর্মরত ছিলেন। তবে তার নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

ঘটনাটি নিয়ে গুজব বা অসমর্থিত তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করতে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা কেবল সরকারি উৎস থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন।

এদিকে উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

Link copied!