আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২১, ০৪:০৯ পিএম

আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

চীনের উপহার হিসেবে পাওয়া মহামারি করোনাভাইরাসের সংক্রমণপ্রতিরোধী সিনোফার্মের টিকা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা আগামী সপ্তাহে প্রয়োগ শুরু হবে বলে  জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৪ জুন) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ কথা বলেন।

ডা.এবিএম খুরশীদ আলম বলেন, ‘তাপমাত্রার জটিলতার কারণে এই টিকা শুধু ঢাকা মহানগরীর কিছু হাসপাতালে দেওয়া হবে। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সিটিটিউটে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সাধারণত মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল শিক্ষার্থীর টিকা দেওয়া শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনের টিকা দেওয়া হবে।’

রবিার  (১৩ জুন) বিকেলে চীনের উপহারের আরও ছয় লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়। এর আগে, গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনের টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

গত ১৩ জুন এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন,‘প্রথম দফা উপহারের টিকার মতোই এটাও চীনের সিনোফার্মের তৈরি। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশও দ্বিতীয় চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

Link copied!