করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার (১১ নভেম্বর) গত ২৪ ঘন্টায় ১ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৭ হাজার ৯০৭ জন মারা গেলেন। বৃহস্পতিবার মারা যাওয়া ওই ব্যক্তি ঢাকা বিভাগের। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে বলে জানা গেছে।
এর আগে বুধবার (১০ নভোম্বর) করোনায় মারা যায় ৩জন । মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশে ৩ জন, সোমবার ৬ জন, রবিবার (৭ নভেম্বর) মারা যায় ৪ জন। তার আগের দিন শনিবার ১ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন। বুধবার গত ২৪ ঘন্টায় ৬৬৯ জন, মঙ্গলবার ২০৬ জন, সোমবার (৮ নভেম্বর) ২১৫ জন ও তার আগের দিন রবিবার আক্রান্ত হন ১৭৮ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৯ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৩৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের শতকরা হার ১ দশমিক ২১ ।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওইবিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায়,বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনা থেকে ২৩১ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।
গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।