করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে তিনগুণ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০৮:৫৭ পিএম

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে তিনগুণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬জনই নারী। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ২৭ হাজার ৯৭০ জন মারা গেলেন।বুধবার গত ২৪ ঘন্টায়ও ৩ জনের মৃত্যু হয়। মঙ্গলবারও ৩ জন, সোমবার গত একদিনে ২ জন, রবিবার (২১ নভেম্বর) ৭ জন মারা যায়। এর আগের দিন দেশে একজনও করোনায় মারা যায়নি। ২০২০ সালের এপ্রিলের পর অর্থাৎ দেড় বছর পর ওইদিন এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুহীন একটি দিন পার করে বাংলাদেশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ঢাকা বিভঅগে ৬ জন রয়েছে। অন্য ৩ জন চট্টগ্রাম, খুলনা ও রংপুরের।

চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। মৃত তিনজনই সরকারি হাসপাতালে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। বুধবার গত ২৪ ঘন্টায় ৩১২ জন, মঙ্গলবার ২৮৪ জন ও সোমবার ২৬৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৮ হাজার ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৩৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন।পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের শতকরা হার ১ দশমিক ২৫।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওইবিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায়, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনা থেকে ৩৬০ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে।

গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়। গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

 

Link copied!