করোনা সংক্রমণ বাড়লে দায়ি থাকবে বিএনপি: হাছান মাহমুদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০৯:০৮ পিএম

করোনা সংক্রমণ বাড়লে দায়ি থাকবে বিএনপি: হাছান মাহমুদ

জনস্বার্থে সরকারের জারি করা বিধি-নিষেধ না মেনে বিএনপি তাদের সাংগঠনিক কর্মসূচি চালানো অব্যাহত রাখলে করোনা সংক্রমণের দায় তাদেরকে নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “ সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে বিএনপি নেতারা করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছেন।” বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করে।  

করোনা এবং টিকা নিয়ে বিএনপির নেতারা ‘বিভ্রান্তি ছড়িয়েছেন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “তারা আবার নিজেরাই করোনার টিকা নিয়েছেন। রিজভী আহমেদসহ বিএনপির সামনের সারির নেতারা ফ্রন্টলাইনার কারণ তারা রাজনীতির মাঠে সামনে থেকে সরকারের বিরুদ্ধচারণ করছেন। আমরা চাই তারা সুস্থ থাকেন এবং ফ্রন্টলাইনার হিসেবে বুস্টার ডোজ নেবেন এই আশা করি।”

স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন না বলে নির্বাচন কমিশনের যে বিধান রয়েছে তাকে ‘বৈষম্যমূলক’ আওয়ামী রীগের এই যুগ্ম সম্পাদক বলেন,“ পার্শ্ববর্তী দেশে এমনকি মুখ্য মন্ত্রীরাও পারে, মন্ত্রীরাও পারে। সেক্ষেত্রে শুধু প্রটোকল সুযোগ-সুবিধা বাদ দিতে হয়। সংসদ সদস্যদের ওপর নির্বাচন কমিশনের এ ধরণের বিধিনিষেধ বৈষম্যমূলক। ২০১৫ সালেও এ বিধিনিষেধ ছিল না। অনেকেই বলছেন যে এই বিধিনিষেধ অগণতান্ত্রিক।”

Link copied!