সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৪, ২০২২, ০২:২২ পিএম

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ

দেশে বর্তমানে করোনার চেয়ে ডেঙ্গুর প্রকোপ বেশি। গতকালও (বৃহস্পতিবার) ডেঙ্গুতে রেকর্ড নয়জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানী একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ডেঙ্গু রোগের সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে এই নির্দেশনা ব্যস্তবায়ন হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা ভালো বলতে পারবে কীটতত্ত্ববিদরা। তবে, চিকিৎসার দিক থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ঘাটতি নেই। উপজেলা-জেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফলাফল সরকারি হাসপাতালে বিনেমূল্যে দেওয়া হচ্ছে।’

Link copied!