ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও ১০ জনের, ভর্তি ১৯৮৪ জন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২৩, ০৭:৩৬ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও ১০ জনের, ভর্তি ১৯৮৪ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩১ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫৩ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৯ হাজার ৮৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৪ হাজার ৩৯৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৯ জন।

এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ৩৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০ হাজার ৬৩ জন এবং ঢাকার বাইরের ৪০ হাজার ২৬৯ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Link copied!