একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৩, ১০:১৯ পিএম

একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মারা গেছেন ৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাইয়ের প্রথম ১২ দিনে ৮ হাজার ১৫৬ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি মাসে রোগটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। আর এ বছর মারা গেছেন ৮৮।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৯ জন। ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ৫৩৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৭৯১ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৩০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৬১ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Link copied!