ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৬

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২১, ২০২৩, ০৭:৫৬ পিএম

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে আরও ৮৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৫৬ জন মারা গেলেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৬০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৭৯৭ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২১১ জন। ঢাকায় ১৩ হাজার ৯৬৪ এবং ঢাকার বাইরে ৮ হাজার ২৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!