ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২৩, ০৫:৩৫ পিএম

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। একই সময়ে আরও ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬১ জন মারা গেলেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১১০০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৮৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭০৮৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২৭৮৭ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১৪১ জন। ঢাকায় ৫৯৩৬ এবং ঢাকার বাইরে ২২০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

Link copied!