সাধারণ রোগীর মতো বহির্বিভাগে টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২৩, ০২:১৮ পিএম

সাধারণ রোগীর মতো বহির্বিভাগে টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

হাসপাতালের বহির্বিভাগে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে হাসপাতাল ত্যাগের আগে ছবিও তোলেন সরকারপ্রধান।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই সেবা নেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়, চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানেন।  এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সাথে  কথা বলেন এবং তাদের কাছে দোয়া চান ও তাদের সুস্বাস্থ্যের জন্য প্রধানমন্ত্রী নিজেও দোয়া করেন।

Link copied!