ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০২:২৫ পিএম

ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের ছয় ঘনিষ্ঠ সহযোগী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) এ নিষেধাজ্ঞা দেয়। 

‘স্টপ-লিস্টে’ থাকা এই ছয় ব্যক্তি দেশ ছাড়তে চাইলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটকাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁরা বিদেশে যেতে পারবেন না। তালিকায় ইমরানের যে ছয় ঘনিষ্ঠ সহযোগীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁরা হলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহি-বিষয়ক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালক গহর নাফিস ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা পাঞ্জাবের (অঞ্চল-২) মহাপরিচালক মোহাম্মদ রিজওয়ান।

তালিকায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়ার প্রধান আরসালান খালিদের নামও আছে।

Link copied!