দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতুতে আঘাত হেনেছে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
রোববার (৮ জানুয়ারি) এই ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, পোর্ট-ওরলি গ্রাম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভূমির ২৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করে 'প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার'। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অন্য দ্বীপ দেশগুলোর মতো ২ লাখ ৮০ হাজার জনসংখ্যার দেশ ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।