যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২২, ০২:৩২ পিএম

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

যুক্তরাষ্ট্রে কলোরাডোতে মাঝ আকাশে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জানা গেছে, সংঘর্ষের পর বিমান দুটি একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় পড়ে।

বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই মারা পড়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় ৯টার কিছুটা আগে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায় বলে বিবৃতিতে জানায় বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয়।

যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হওয়া বিমান দুটি হলো- সেসনা ১৭২ ও সোনেক্স জেনোস।

কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায়। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

Link copied!