জুলাই ৫, ২০২২, ১১:৫৯ এএম
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হামলাকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ বছর বয়সী ওই তরুণের নাম রবার্ট ই ক্রিমো থ্রি। ইলিনয় অঙ্গরাজ্যের ওই বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হন আরও ২৪ জন।
শিকাগো শহরের হাইল্যান্ড পার্কে চালানো এই হামলায় শক্তিশালী বন্দুক ব্যবহার করা হয়। একটি ভবনের ছাদ থেকে লোকজনকে লক্ষ্য করে হামলাকারী গুলি চালায়।