মে ৬, ২০২৩, ০১:০০ পিএম
স্থানীয় শনিবার পৌনে ১০টার দিকে উত্তর কোরিয়ার সীমান্তঘেষা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির পাশে ওই বিমানটি বিধ্বস্ত হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় ওসান বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। বিধ্বস্ত হওয়া এফ-১৬ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল বলে মার্কিন বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘাঁটির পাশের একটি কৃষিজমিতে বিধ্বস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।