ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এ রিট দায়ের করা হয়।
আজ (সোমবার) ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হাইকোর্টে রিট আবেদনটি করেন। রিটে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছে।
নাহিদ ইসলামের পক্ষে রিট আবেদনে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, এর আগে ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।