সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২৬, ০১:৫৭ পিএম

সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নুসরাত

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়া সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী নুসরাত তাবাসসুম জ্যোতি সংসদ সচিবের দপ্তরে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় ডেপুটি স্পিকার, বিরোধীদলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!