জেলাভিত্তিক লকডাউন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২১, ০৩:১৯ পিএম

জেলাভিত্তিক লকডাউন দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের যেসব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাচ্ছে সেই জেলাগুলোতে কঠোর লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। মঙ্গলবার (২৫ মে) দুপুরে মেডিকেল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সংক্রমিত জেলা আইসোলেশনে পরিকল্পনা

ডা. জাহিদ মালেক বলেন, চাঁপাইনবাবগঞ্জের মতো অন্যান্য সীমান্তবর্তী যেসব জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেসব জেলাকে ‘আইসোলেটেড’ করে রাখা হবে। প্রয়োজনে আলাদা করে লকডাউনও দেওয়া হবে।

মেডিকেলের সব শিক্ষার্থী ভ্যাকসিন পাবে

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকার আওতায়া আনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পাঁচ লাখ টিকা দিয়ে আমরা আড়াই লাখ মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারব। যাদের টিকা দানের আওতায় আনা হবে তার বেশির ভাগই হবে মেডিকেল শিক্ষার্থী ও সম্মুখ সারিতে কাজ করা চিকিৎসা কর্মী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই ভ্যাসকিনেসনের আওতায় আনা হবে।

Link copied!